পাত্রীর বায়োডাটা
| নাম | মুসলিম বাংলা বিবাহ |
|---|---|
| অভিভাবকের মোবাইল নম্বর | 017XXXXXXXX |
| ইমেইল | @gmail.com |
| বৈবাহিক অবস্থা | তালাকপ্রাপ্ত |
| বয়স | ২৫ বছর (জন্মসালঃ ২০০১) |
| উচ্চতা | ৫ ফুট ৩ ইঞ্চি |
| ওজন | ৫৫ কেজি |
| রক্তের গ্রুপ | B+ |
| গাত্রবর্ণ | খুব ফর্সা |
| শিক্ষা মাধ্যম | মাদ্রাসা |
|---|---|
| সিলেবাস | কওমি |
| সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা | দাওরা/সমমান |
| অন্যান্য শিক্ষাগত যোগ্যতা | বাগে জান্নাত মহিলা মাদ্রাসা থেকে মুআল্লিমাহ্ ট্রেনিং দেওয়া হয়েছিলো 2020 সনে। জেনারেল শিক্ষা ৮ম শ্রেণী পর্যন্ত। নিজে নিজে পড়ে হাফেজা হওয়ার ইচ্ছে আছে তাই মোটামুটি মূখস্থ করাও শুরু করে দিয়েছি। |
| প্রতিষ্ঠানের নাম | ডিগ্রী | বিভাগ/বিষয় | পাশের সন |
|---|---|---|---|
| রংপুর বালিকা মাদ্রাসা। | মাওলানা | কিতাব | ২০২৪ |
| বর্তমান ঠিকানা | রংপুর |
| নাগরিকত্বের অবস্থা | স্থায়ী বাসিন্দা |
| স্থায়ী ঠিকানা | রংপুর |
| বর্তমান পেশা | মাদ্রাসা শিক্ষিকা |
| পেশার বিস্তারিত তথ্য | রংপুরের একটি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করছি। আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হালাল উপার্জন। |
| পিতার নাম | পাত্র/পাত্রীর পিতার নাম |
| পিতা কি জীবিত আছেন? | হ্যাঁ |
| পিতার পেশা | ব্যবসা |
| মাতার নাম | পাত্র/পাত্রীর মাতার নাম |
| মাতা কি জীবিত আছেন? | হ্যাঁ |
| মাতার পেশা | গৃহিণী |
| পরিবারের ধরন | একক পরিবার |
| পারিবারিক আর্থিক অবস্থা | মধ্যবিত্ত |
| পারিবারিক ধর্মীয় অনুশীলন | আলহামদুলিল্লাহ। আমাদের পরিবারে যথাযথভাবে দ্বীন মেনে চলা হয়। দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ এবং রোজা পালন করা হয়। পরিপূর্ণ পর্দা মেনে চলা হয়। বাসার মেয়েরা কোন নন-মাহরামের সাথে দেখা করে না। |
| ভাইয়ের সংখ্যা | ১ |
| ভাইদের সম্পর্কে বিস্তারিত তথ্য | ভাই মেজো। সে হাফেজ হয়ে কিতাব বিভাগে পড়াশোনা করছে। অবিবাহিত। |
| বোনের সংখ্যা | ১ |
| বোনদের সম্পর্কে বিস্তারিত তথ্য | বোন ছোট। অবিবাহিতা এবং মাদ্রাসার শিক্ষিকা। |
| ধর্মীয় অনুশীলন | আলহামদুলিল্লাহ। মুসলিম হিসেবে পরিচয় দেয়ার জন্য যতটুকু দ্বীন মেনে চলা প্রয়োজন তার পুরোটাই মেনে চলা হয়। |
| দৈনিক পাঁচ ওয়াক্ত নামায পড়া হয় কি? পড়া হলে কবে থেকে পড়া হচ্ছে? | আলহামদুলিল্লাহ। ছোটবেলা থেকেই পড়া হয়। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায কাযা হয়? | ০ |
| কুরআন শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারেন কিনা? | হ্যাঁ |
| ঘরের বাহিরে সাধারণত কী পোশাক পরিধান করেন? | বোরকা, হাত-পা মোজা এবং চোখের উপরেও পর্দা। |
| আপনি বাইরে বের হবার সময় কি ধরণের পর্দা করেন ? | নিকাব |
| মাহরাম/নন-মাহরাম নিয়ম মেনে চলেন কিনা? | হ্যাঁ |
| কোন ফিকহ অনুসরণ করেন? | হানাফি |
| মাজার সম্পর্কে মতামত কী? | মাজার পূজারীরা ভন্ড। |
| স্বাস্থ্যগত সমস্যা | কোন সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। |
| প্রিয় অন্তত ৩ জন আলিমের নাম লিখুন | আরিফ বিন হাবীব, মুশতাকুন্নবী কাসেমী, শায়েখ আহমাদুল্লাহ। |
| প্রিয় অন্তত ৩টি ইসলামিক বইয়ের নাম লিখুন | আঁধার মানবী,পূণ্যময়ী, আঁধার রাতের বন্দিনী। |
| দ্বীনের বিশেষ কোনো মেহনতে যুক্ত আছেন কিনা? | তাবলীগ |
| প্রত্যাশিত বয়স | ২৬ - ৩০ বছর |
| প্রত্যাশিত উচ্চতা | ৫' ৬'' - ৫' ১০'' |
| বৈবাহিক অবস্থা | তালাকপ্রাপ্ত, বিধবা/বিধুর |
| গাত্রবর্ণ | খুব ফর্সা, ফর্সা, শ্যামলা |
| শিক্ষাগত যোগ্যতা | আত-তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা |
| প্রত্যাশিত অবস্থান | রংপুর বিভাগের সকল জেলা |
| পেশা | শিক্ষক/শিক্ষিকা |
| আর্থিক অবস্থা | মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত |
| দাঁড়ির পছন্দ | সুন্নত তরীকায় |
| প্রত্যাশিত চারিত্রিক বৈশিষ্ট্য | প্রত্যাশিত জীবন সঙ্গীর সকল অপশনগুলোতে যদি এত এত টাইটেল,যোগ্যতা আর পেশা ইত্যাদি দেওয়া বাধ্যতামূলক না হতো তাহলে নিশ্চয়ই আমি সবগুলো অপশনেই লিখতাম "একজন ভালো মানুষ চাই" হ্যাঁ! এখানে লিখার সুযোগ আছে তাই লিখলাম। অনেক পরে হলেও আল্লাহ যেন একজন ভালো মানুষ মিলিয়ে দেন। একজন সত্যিকার দ্বীনদার মানুষ। যার ভেতরে আল্লাহর ভয় আছে,তাক্বওয়া আছে। ঠিক এরকম একজন মানুষ যেন আল্লাহ মিলিয়ে দেন। পাশাপাশি তিনি যেন মিশুক, দায়িত্ববান, কর্মঠ এবং সৌখিন হন। নির্লোভ, মার্জিত এবং নরম মেজাজের হতে হবে। বি:দ্র: আমার সৌন্দর্যে মোহিত হয়ে কেউ আমাকে বিয়ে করতে আগ্রহী হোক তা আমি চাই না। বরং আমি চাই রব আমার মধ্যে যে গুণগুলো দিয়েছেন সেগুলো তার কাছে প্রাধান্য পাক। যাদের বাচ্চা রয়েছে তারা যোগাযোগ করবেন না প্লীজ। |
| অভিভাবকবৃন্দ কি বিয়ের জন্য সম্মতি দিয়েছেন? | হ্যাঁ |
| আপনি কি মাসনায় (২য় স্ত্রী) আগ্রহী ছেলের বায়োডাটা গ্রহণে আগ্রহী? | না |
| বিয়ের সময় কোন উপহার প্রত্যাশা করবেন কি না? | না |
| কেন বিয়ে করতে চাচ্ছেন? দাম্পত্য জীবন সম্পর্কে চিন্তাভাবনা কী? | এই ফেতনাময় পৃথিবীতে গুনাহমুক্ত থাকতে হলে একজন দ্বীনদার জীবন সঙ্গীর খুব প্রয়োজন। আর দ্বীনদার জীবন সঙ্গী পাবার একমাত্র মাধ্যম হচ্ছে বিয়ে। বিয়ের মাধ্যমে জীবন সহজ এবং বরকতময় হয়। |
| নিজের সম্পর্কে আরো তথ্য | আমি নিজেকে খুব সাধারণ একজন মেয়ে মনে করি। শখ এবং পছন্দ দু'টোরই শীর্ষ তালিকায় বই পড়া, লেখালেখি করা।বিশেষ করে কবিতা লিখতে বেশি পছন্দ করি। শখের বশে বিভিন্ন ধরনের হাতের কাজ করি। অবসরে হ্যান্ডপেইন্ট, ক্যালিগ্রাফি, ওয়ালমেট, সুতোর কাজ, এবং বিভিন্ন রকম ক্রাফট তৈরি করতে পছন্দ করি।শিক্ষকতা করাটাও আমার শখগুলোর মধ্যে অন্যতম। টুকটাক রান্না করতেও ভালো লাগে এবং আমি একজন আবেগী ভ্রমণ প্রেমী। আমি খুব নরম মনের মানুষ। অল্পতেই যেমন খুব খুশি হই তেমনি অল্পতেই কষ্ট পাই। আমি বদমেজাজি মানুষদের অপছন্দ করি। এবং নিজেও অল্প কথায় রেগে যাই না। আমি অহংকারী মানুষকে অপছন্দ করি এবং নিজেও অহংকার করি না। কাউকে ছোট করে দেখি না। সর্ব শ্রেণীর মানুষের সাথে মিশে চলতে পছন্দ করি। বুঝমান হওয়ার পর থেকেই একজন প্রফেশনাল লেখিকা হবার স্বপ্ন দেখি। প্রিয় নবীর রওজায় জীবনে একবার হলেও হাজিরা দেওয়ার আকাঙ্ক্ষা হৃদয়ে পুষি। সুন্দর পরিবার গঠনের সাথে সাথে একটি সুন্দর সমাজ গড়ারও স্বপ্ন দেখি। দ্বীনের উপর অটল থেকে সম্পূর্ণ জীবন কাটিয়ে দেয়াই আমার প্রধান স্বপ্ন। |